সোমালিয়া ওয়েব নিউজ: চিনের বাসিন্দা, ৫০ বছরের ওই প্রবীণ বাস্তবেই এমন করে দেখিয়েছেন। গত ৬ নভেম্বর, জিয়ান্দে নামে এক মফঃস্বল শহরে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই বিস্ময়! একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছেন, আর তা মুখে নিয়েই দৌড়। পা থামছে না, সিগারেটও নিভছে না। কী করে সম্ভব? প্রায় অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে আপাতত তোলপাড় ফেলে দিয়েছেন ‘আঙ্কল চেন’। প্রতিযোগিতার ফলাফল? ১৫০০ অংশগ্রহণকারীর মধ্যে ৫৭৪তম স্থানাধিকারী বছর পঞ্চাশের প্রবীণ।
বিশেষজ্ঞরা বহু গবেষণায় দেখেছেন, টানা ধূমপানে হৎপিণ্ড, ফুসফুস ও পেশিতে অক্সিজেন কম পৌঁচ্ছায় যা কিনা দৌড়নোর ক্ষেত্রে অন্যতম বাধা হয়ে দাঁড়াতে পারে। তা ছাড়া, ম্যারাথন প্রতিযোগিতা এক অর্থে ফিটনেস ও সুস্বাস্থ্যের বার্তা তুলে ধরে। এমন জায়গায় কোনও ধূমপায়ীর অংশ নেওয়াতেই বিস্মিত নেটিজেনদের অনেকে।আঙ্কল চেন’-র ধূমপান করা অবস্থায় দৌড়নোর ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ কেউ এটি হালকা ভাবে নিলেও বাকিদের মতে, এভাবে আসলে নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করলেন ওই প্রবীণ। এক জন লেখেন, ‘এর থেকে কিছুই প্রমাণ হয় না। উনি যদি সিগারেটে টান না দিতেন, তা হলে আরও ভাল পারফর্ম করতেন। এবং আমার ধারণা উনিও এটা জানেন। ওঁর ফুসফুস তখন বোধহয় সাহায্যের জন্য কাতর আর্তি জানাচ্ছিল।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা