সোমালিয়া ওয়েব নিউজ: এ বার মানিক ভট্টাচার্যের স্ত্রী-পুত্রও উধাও নিয়ে রহস্য। তাঁদের যাদবপুরের দু’টি বাড়িতে তালা। নাকাশিপাড়ার বাড়িতেও মা-ছেলের কোনও খোঁজ নেই। তবে অন্তর্ধান পর্বে মানিক সংবাদমাধ্যমে দাবি করতেন, তিনি তাঁর যাদবপুরের বাড়িতেই আছেন। তাঁর স্ত্রী-পুত্রের ক্ষেত্রে এমন কোনও খবরও নেই।
প্রাথমিক টেট-দুর্নীতির মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূলের বিধায়ক মানিক এখন আছেন জেলে। মানিকের সম্পর্কে আরও সবিস্তার তথ্য পেতে তাঁর ছেলে ও স্ত্রীকে তাঁরা হন্যে হয়ে খুঁজছেন বলে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের দাবি। ফ্ল্যাট ও বাড়িতে গিয়ে তাঁরা দেখছেন, দুই ক্ষেত্রেই তালা মারা।মানিক-পুত্র সৌভিক তদন্তে অসহযোগিতা করছেন বলে ইতিমধ্যে আদালতে নালিশ করেছেন তদন্তকারী অফিসার। একাধিক বার তলব করা সত্ত্বেও সৌভিক ইডি-র মুখোমুখি হচ্ছেন না বলে তদন্তকারীদের অভিযোগ। তাঁদের বক্তব্য, মানিকের স্ত্রী শতরূপাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনিও তদন্তে সহযোগিতা করছেন না বলে ইডি-র অভিযোগ।এখন দেখার তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে যায়।
![]()

More Stories
মধ্যমগ্রামে গুলি, খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক—চাঞ্চল্য ছড়াল রাজ্যে
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ