February 4, 2026

বাঙালীর হাত ধরেই কাতারে তৈরি হল বিশ্বমানের স্টেডিয়াম

সোমালিয়া ওয়েব নিউজ: ২০ নভেম্বর শুরু হতে চলেছে “দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ” বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ চলাকালীন কাতারের যে আটটি স্টেডিয়ামের দিকে নজর রাখবে বিশ্বের কোটি কোটি দর্শক, তারই একটি এডুকেশন সিটি স্টেডিয়াম। যা এ বারের বিশ্বকাপের স্টেডিয়ামগুলির মধ্যে অন্যতম সুন্দর ও আকর্ষণীয় স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের নেপথ্যে রয়েছেন এক বাঙালি ইঞ্জিনিয়ার।এমনটাই জানা গিয়েছে সংবাদ মাধ্যম সূত্রে।এই এডুকেশন সিটি স্টেডিয়াম নির্মান, ডিজাইন ও পরিকল্পনার সঙ্গে জড়িয়ে রয়েছেন বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা নীলফামারীর ইঞ্জিনিয়ার ওয়াশিকুর রহমান শুভ। তিনি এখন পেশাগত দায়িত্ব সামলানোর জন্য কাতার থাকেন। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। এই উপলক্ষে মরুভূমির দেশ কাতারে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন অনেক স্টেডিয়াম।এ বারের ফিফা বিশ্বকাপ ফুটবলের জন্য ৩২টি দেশ কাতারজুড়ে আটটি স্টেডিয়ামে শিরোপা দখলের লড়াইয়ে নামবে। এই আটটি স্টেডিয়ামের মধ্যে আল রায়ান শহরে অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়াম একটি। এই স্টেডিয়াম নির্মাণে অগ্রণী ভূমিকায় ছিলেন বাংলাদেশের নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা কাতার প্রবাসী ওয়াশিকুর রহমান শুভ। স্টেডিয়ামটির নির্মাণকাজে কাঠামোগত ডিজাইন ও পরিকল্পনায় প্রধান ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিলেন তিনি।কাতারের রাজধানী দোহার কেন্দ্রস্থল থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে আল-রায়ান এলাকা। এই শহরেই অবস্থিত এই আকর্ষণীয় এডুকেশন সিটি স্টেডিয়াম। বিশ্বকাপ ফুটবল উপলক্ষেই সেখানে তৈরী করা হয়েছে স্টেডিয়ামটি।

Loading