February 4, 2026

বাংলাতে অমিতাভের জন্য রয়েছে বিরাট মন্দির, ভক্তদের ঢল মন্দিরে

সোমালিয়া ওয়েব নিউজ: ভক্তদের কাছে ভগবানের মত অমিতাভ বচ্চন। গত ৫ দশক ধরে সারা ভারতবর্ষ জুড়ে কোটি কোটি মানুষের মনে রাজত্ব করছেন অমিতাভ‌। তার মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় রোজ প্রার্থনা করেন ভক্তরা। তবে এই বাংলা তাকে যেন একটু বেশিই ভালবাসে বরাবর। আবার অমিতাভের কাছেও বাংলার আলাদাই গুরুত্ব রয়েছে। তবে অমিতাভ বচ্চনকে তার বাঙালি ভক্তরা যেমন ভালবাসেন, তেমন ভালবাসা অন্য কোথাও খুঁজেও পাওয়া যাবে না।
আরব সাগরের তীরে মুম্বাইয়ের জলসা বাংলোতে পরিবার নিয়ে থাকেন শাহেনশা। তবে জানেন কি মুম্বাই থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরে খোদ কলকাতা শহরেও অমিতাভ বচ্চনের জন্য একটি বিরাট বড় আস্তানা রয়েছে? সেখানে রোজ তাকে পুজো করে থাকেন ভক্তরা। বলিউডের এই সুপারস্টারকে দেবতা জ্ঞানে পুজো করেন ভক্তরা! দূর দুরান্ত থেকে রোজ ছুটে আসেন তারা।
অমিতাভ বচ্চনের জন্মদিনে তাকে এক ঝলক দেখতে পাওয়ার আশায় জলসার সামনে হাজির হন শয়ে শয়ে ভক্ত। তবে কলকাতার মানুষরা তাদের ভগবানকে নিজের মনের মধ্যে বসিয়েছেন। তার জন্য গড়ে তুলেছেন একটা আস্ত মন্দির। অমিতাভ বচ্চনের এই মন্দিরটি রয়েছে কলকাতা শহরের তিলজলা এলাকায়। এখানে যখন খুশি যে কেউ অমিতাভের দর্শনের জন্য আসতে পারেন।

Loading