বাহুবলীর ‘শিবগামী’ ছিলেন বলিউডের হটবম্ব, গোবিন্দা-শাহরুখদের সঙ্গে রোমান্সে ঝড় তুলেছিলেন তিনি

সোমালিয়া ওয়েব নিউজ: বাহুবলী অভিনেত্রী রাম্যা কৃষ্ণানকে আজ একডাকে চেনেন গোটা ভারতবর্ষের সিনেপ্রেমীরা। ভারতবর্ষে এমন একটি মানুষও পাওয়া যাবে না যিনি বাহুবলীর নাম শোনেনি। ছবিটি যারা দেখেছেন তারা রাজমাতা শিবগামীকে নিশ্চয়ই ভুলে যাননি? তিনি অভিনয় করেছেন গোবিন্দা শাহরুখ খান থেকে শুরু করে সঞ্জয় দত্তদের মত অভিনেতাদের ছবিতে।কেরিয়ারের একেবারে শুরুর দিকে রাম্যা বলিউড ছবিতে অভিনয় করতে এসেছিলেন। সেই সময় বলিউড তাকে নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ দেয় বেশ কিছু ছবিতে। তবে আজ থেকে প্রায় ৩০ বছর আগে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলেও পায়ের তলার মাটিটা খুব বেশি শক্ত করে তুলতে পারেননি তিনি। তাই হাতেগোনা কিছু ছবিতে আইটেম ডান্সার কিংবা কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছিল তার।
রাম্যা যখন বলিউডে পা রাখেন তখন শ্রীদেবী, জয়াপ্রদা, মাধুরীদের দাপট চলছে। ওই সময় তিনি সঞ্জয় দত্ত এবং মাধুরী দীক্ষিত অভিনীত ‘খলনায়ক’ ছবিতে দেখা মিলেছিল তার। এই ছবির বিখ্যাত গান ‘নায়ক নেহি, খলনায়ক হে তু’তে নাচতে দেখা গিয়েছিল রাম্যাকে। ছবির এই গানটি সেই সময় তুমুল হিট হয়। আইটেম ড্যান্সার হিসেবে ভাল সাড়া পেতেই পরপর বেশ কিছু ছবির সুযোগ চলে আসে তার হাতে।

Loading