September 19, 2026

১২৬ বছরের প্রবীন নাগরিককে নিয়ে রহস্য, কৌতূহলী মানুষের ভিড় হাসপাতালে

সোমালিয়া ওয়েব নিউজ: বেশি দিন বেঁচে থাকার রহস্য কী?যাঁকে প্রশ্ন করা হচ্ছিল, তিনি স্বামী শিবানন্দ। চলতি বছরেই পদ্মশ্রী পেয়েছেন সেবামূলক কাজে অবদানের জন্য। বহু বছর ধরে উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা হলেও, তিনি বাঙালি। জন্ম ১৮৯৬ সালে, বর্তমান বাংলাদেশের সিলেটে।শিবানন্দের ছোটবেলা কেটেছে চূড়ান্ত অভাবের মধ্যে। খাওয়ার জন্য তাঁর বাবা-মাকে ভিক্ষা পর্যন্ত করতে হয়েছে। তাঁর যখন চার বছর বয়স, তখন পরিবার চলে আসে নবদ্বীপে। তার পর, জীবনের স্রোত শিবানন্দকে ভাসিয়ে নিয়ে গিয়েছে দেশের নানা দিকে, নানা কর্মকাণ্ডে। যে কাজই করুন না কেন, নিজের শরীর সম্পর্কে সচেতন থেকেছেন বরাবর। খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং শরীরচর্চাকে গুরুত্ব দিয়ে গিয়েছেন, এবং এখনও যাচ্ছেন।কলকাতায় তাঁর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেখে বেশ সন্তুষ্ট চিকিৎসকেরা। শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর জন্য মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়। সব পরীক্ষাতেই তিনি উত্তীর্ণ। চিকিৎসকরা জানাচ্ছেন, বয়সজনিত কিছু সমস্যা ছাড়া আর কিছু ধরা পরেনি। ফলে, তাঁর জীবনযাপনে কোনও পরিবর্তনের প্রয়োজন নেই। শনিবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে বেরনোর আগে, তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। সঙ্গে আরও অনেক উৎসুক মানুষ।

Loading