সোমালিয়া ওয়েব নিউজ: পঞ্চায়েত নির্বাচনের আগে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েক রাউন্ড গুলি। পুলিশের জালে গ্রেফতার দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত শান্তিপুর ও গাংনাপুর থানা এলাকার এক যুবক ও এক ব্যক্তির কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি গুলি উদ্ধার করে পুলিশ। এদিন শান্তিপুর থানা এলাকার নতুনপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ, এরপর রকি শর্মা নামে এক যুবকের কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল, এবং একটি দেশি ওয়ান শাটার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে। অন্যদিকে গাংনাপুর থানা এলাকার আরো একটি জায়গায় হানা দিয়ে নরোত্তম তেলি নামে এক ব্যক্তির কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল এবং দু রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। যদিও অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আজ রানাঘাট এসডিও অফিসে অভিযুক্তদের সামনে রেখে প্রেস কনফারেন্স এর মধ্যে দিয়ে প্রতিক্রিয়া দেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান। সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত, এসডিপিও প্রবীর মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লাল্টু ঘোষ ও শান্তিপুর থানার গুরুত্বপূর্ণ এস আই অশোক বিশ্বাস সহ অন্যান্য থানার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা পুলিশ যে সক্রিয় তা অনেকটাই বোঝা গেল একাধিক আগ্নেয়াস্ত্র ও একাধিক গুলি উদ্ধারের মধ্যে দিয়ে।
![]()

More Stories
রাজ্যে চলচ্চিত্র বিষয়ে ডিগ্রি কোর্স চালুর ভাবনা, আধুনিকীকরণ করা হবে রূপকলা কেন্দ্রের
শিক্ষা দপ্তরের সব অফিস ও প্রতিষ্ঠানে নেতাজির ছবি রাখা বাধ্যতামূলক
কালীপুজোর পরেই পঞ্চায়েত দফতরে ৭২০০ নিয়োগ, গ্রামীণ উন্নয়নে একাধিক ঘোষণা রাজ্য সরকারের