সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বের সবথেকে ছোট এন্টেনা তৈরী করে সাড়া ফেলে দিলেন বাঁকুড়ার বিজ্ঞানী শ্রীকান্ত পাল। রাঁচির মেশরার বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজির অধ্যাপক শ্রীকান্ত পাল তাঁর সহযোগী মৃন্ময় চক্রবর্তীকে নিয়ে এই এন্টেনা তৈরী করেন ২০১৩ সালে। সেই সময় এন্টেনার জন্য পেটেন্টের আবেদন জানান তিনি। সম্প্রতি ভারত সরকার এই এন্টেনার পেটেন্ট দেন। বিজ্ঞানী শ্রীকান্ত পাল এর দাবি, এই এন্টেনা ওয়ারলেস প্রযুক্তির ক্ষেত্রে দিগন্ত খুলে দেবে।আজ থেকে ২৪ বছর আগে ব্লুটুথের আবিস্কার হয়েছিল। সেই ব্লুটুথ প্রযুক্তি ওয়ারলেস যোগাযোগের ক্ষেত্রে যুগান্ত ঘটিয়ে ফেলেছিল। দ্রুত জনপ্রিয় সেই প্রযুক্তির গতি বৃদ্ধির জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষণাগারে নিরন্তর গবেষণা শুরু হয়। আর এসবের মাঝেই সহযোগী তৎকালীন পিএইচডি পাঠরত মৃন্ময় চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শ্রীকান্ত পাল বিড়লা ইন্সটিটিউট অফ টেকনোলজির গবেষণাগারে তৈরী করে ফেলেন এমন এক এন্টেনা যা শুধু আকারে বিশ্বের ক্ষুদ্রতম তাই নয় ব্লুটুথের থেকে কমপক্ষে একশো গুণ বেশি গতি সম্পন্ন।
![]()

More Stories
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ
মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে প্রায় ৯ কোটি টাকা কেন্দ্রের, পুরুলিয়া-বাঁকুড়ায় ৬ অমৃত সরোবরের অনুমোদন