সোমালিয়া ওয়েব নিউজ: ফিরে এসেছে ‘উইসডম’ দর্শন নয়, মানুষের জানা প্রাচীনতম বন্য পাখির প্রতিনিধির কথা হচ্ছে এখানে। প্রায় এক দশক পর প্রশান্ত মহাসাগরের উত্তর দিকে, চেনা জায়গাতেই ফিরে এসেছে পাখিটি। প্রজাতির নাম ‘লেসান অ্যালবাট্রস’। এক ধরনের দৈত্যাকার এই সি-বার্ডকেই পৃথিবীর প্রাচীনতম বন্য পাখি বলে জানেন বিশেষজ্ঞরা। দশক পেরিয়ে নিজের চেনা প্রজননে জায়গায় তার ফিরে আসা ঘিরে উৎসাহ তৈরি হয়েছে বিজ্ঞানীমহলে। এদিন পাখিটির ছবি ট্যুইট করে এই খবর দেয় মার্কিন মৎস্য ও বন্যপ্রাণ পরিষেবা দফতর।মার্কিন মৎস্য ও বন্যপ্রাণ পরিষেবা দফতর ট্য়ুইটে যে তথ্য দিয়েছে, সেটি অনুযায়ী এই ‘লেসান অ্যালবাট্রস’ বা ‘মলি’-র বয়স অন্তত ৭১। ১৯৫৬ সালে প্রথম ডিম পাড়ে সে। তার পরই বিজ্ঞানীরা তাকে চিহ্নিত করে। সেই সময়ই নাম দেওয়া হয় ‘উইসডম’। বিশেষজ্ঞদের বক্তব্য, এই দৈত্যাকার সি-বার্ডের বয়স বছরপাঁচেক হওয়ার আগে সাধারণত ডিম পাড়ে না। এখনও পর্যন্ত ‘উইসডম’ অন্তত ৫০-৬০টি ডিম পেড়েছে। ৩০টি ছানাকে প্রতিপালন করেছে। এতেই শেষ নয়। বিশেষজ্ঞরা জানতে পেরেছেন, গত বছর ‘উইসডম’ ঠাকুমাও হয়েছে। সব মিলিয়ে ভরপুর সংসার তার।
![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন