সোমালিয়া ওয়েব নিউজ: ১০০ ফুট গভীরতার বিশাল সিঙ্কহোল দেখা গেল রাশিয়ায়। রাক্ষুসে এই গহ্বরের নাম স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া হয়েছে ‘নরকের দ্বার’। সাইবেরিয়ায় একটি খনির বিশাল অংশ ধসে গিয়ে এই গহ্বর তৈরি হয়েছে। এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই। কারণ এই পরিণতি আশঙ্কা করে ওই এলাকা থেকে জনবসতি নিরাপদ জায়গায় সরিয়ে ফেলা হয়েছিল।সাইবেরিয়ার তস্তগোল জেলায় রাস্তা এবং বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার মূল রাজপথ আটকে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে বাস পরিষেবাও। কুঝবাস শিল্প তালুকের শেরেগেশস্কি খনিতে কাজও বন্ধ রাখা হয়েছে এই সিঙ্ক হোল তৈরির পরে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এই সিঙ্ক হোল বুজিয়ে ফেলা হবে।জানা গিয়েছে, শেরেগেশ স্কি রিসর্টের কাছেই এই সিঙ্ক হোল তৈরি হয়েছে। রাশিয়ার এই পর্যটনকেন্দ্র খুবই জনপ্রিয়। বার্ষিক স্যুইমস্যুট স্কিয়িং কম্পিটিশনের জন্য এই স্কি রিসর্ট বেশ আলোচিত ও চর্চিত।
![]()

More Stories
আরব বিশ্বে প্রথম, মৃত্যুদণ্ড বিলোপ করল লেবানন
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি: ১৫ ভারতীয়ের মর্মান্তিক মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর