সোমালিয়া ওয়েব নিউজ: ব্যক্তিগত বা দলীয় যাইহোক না কেন জন্মদিন বা প্রতিষ্ঠা দিবস সর্বদাই একটা আলাদা তাৎপর্য বহন করে। ব্যক্তিগত ক্ষেত্রে সেভাবে প্রস্তুতির দরকার না হলেও দলের ক্ষেত্রে আলাদা প্রস্তুতির দরকার হয়।
অনেক ঝড়ঝাপটা সহ্য করে আগামী ১ লা জানুয়ারি পঁচিশ বছর অতিক্রম করে ছাব্বিশ বছরে পা দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। যথাযোগ্য মর্যাদা সহকারে দলের প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে সমস্ত স্তরের নেতা-কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। প্রস্তুতিতে যাতে কোনো রকম ফাঁকফোকর না থাকে তার জন্য তারা সতর্ক আছে। বাদ নাই গুসকরা শহর তৃণমূল কংগ্রেস।স্হানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী, ভাইস-চেয়ারম্যান বেলি বেগম সহ সমস্ত কাউন্সিলার, প্রত্যেক ওয়ার্ডের বুথ সভাপতি ও সচিব, শহর যুব সভাপতি কার্তিক পাঁজা ও শহর সভাপতি দেবব্রত শ্যামের উপস্থিতিতে গত ২২ শে ডিসেম্বর গুসকরা শহরের দলীয় কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়। আসন্ন দলের প্রতিষ্ঠা দিবস কিভাবে পালন করা হবে সেই বিষয়ে দলের স্হানীয় নেতৃত্ব দিক নির্দেশ করেন।বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বললেন – বিরোধীরা আমাদের দলের বিরুদ্ধে কুৎসা করছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। দলের প্রতিষ্ঠা দিবসটিকে যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করতে হবে।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ