সোমালিয়া ওয়েব নিউজ: বিশ্বে প্রাণের উৎপত্তি ঠিক কোথা থেকে এল এই নিয়ে যুগের পর যুগ ধরে গবেষণা লিপ্ত রয়েছেন বিজ্ঞানীরা। এমনকি, পৃথিবীর বাইরে থেকে প্রাণের অস্তিত্ব এখানে এসেছিল কি না সেই প্রসঙ্গেও বারংবার প্রশ্ন উঠতে শুরু করে। এমতাবস্থায়, এহেন প্রশ্নের পরিপ্রেক্ষিতে একাধিক উত্তর মিললেও আধুনিক যুগের বিজ্ঞানীরা মনে করেন যে, পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে বিশ্বের মধ্যেই। অর্থাৎ, বাইরের সাথে এর কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেন তাঁরা।
যদিও, সম্প্রতি চলা এক গবেষণায় এবার এই তত্ত্ব-ও প্রশ্নের মুখে পড়েছে। মূলত, সম্প্রতি খড়্গপুর আইআইটি এবং জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি “উল্কাপিন্ড” নিয়ে যৌথ গবেষণা চালাচ্ছেন। আর এই গবেষণা চলাকালীনই উঠে এল কিছু চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, ওই উল্কাপিন্ডের ইতিহাস ধরেই এখন পৃথিবীতে প্রথম প্রাণের অস্তিত্ব খোঁজার চেষ্টাতেও রয়েছেন গবেষকরা।গবেষণার কাজে খড়্গপুর আইআইটি’র সাথে যুক্ত হয়েছেন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও। তাঁরা যৌথভাবে এই বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। জানা গিয়েছে, ওই উল্কায় Vesicular Olivine এবং Pyroxene নামের উপাদান রয়েছে। যা সরাসরি প্রাণের বিকাশের সাথে যুক্ত রয়েছে। শুধু তাই নয়, এই উল্কাপিণ্ডের মধ্যে অক্সিজেন, কার্বন, সোডিয়াম, ম্যাঙ্গানিজ এবং সালফারের মতো উপাদানও রয়েছে। এদিকে, এগুলি হল প্রাণ সৃষ্টির ক্ষেত্রে একেবারে প্রাথমিক উপাদান।
![]()

More Stories
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন
দেশীয় প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতায় বড় সাফল্য
রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু, অযোধ্যায় পৌঁছল SIT