সোমালিয়া ওয়েব নিউজ: উত্তরবঙ্গে জাকিয়ে পড়ছে সেই শীতেই ডুয়ার্সের চা বাগানের মধ্যে শীতের আমেজ উপভোগ করছে ডুয়ার্সের বন্যপ্রাণী। পালক ছড়িয়ে রোদ্দুর অপেক্ষায় ময়ূর আর এই হাড় কাঁপানো শীত জলপাইগুড়িবাসী উপভোগ করছেতো বটেই, পাশাপাশি পাল্লা দিয়ে উপভোগ করছে ডুয়ার্সের প্রানীরাও।ডুয়ার্সের পথ দিয়ে গেলেই হামেশাই চোখে পড়ে নানান ধরনের ময়ূর। তবে ময়ূর দেখা গেলেও তাদের হাঁক ডাক কিংবা পেখম উঁচিয়ে নাচ খুব একটা সহজলনভ্য নয়। কিন্তু বুধবার সকালে এই দুস্কর চিত্রই চোখে পড়ল ডুয়ার্সে। কুয়াশাচ্ছন্ন সাতসকালে মনের আনন্দে বেজায় খুশিতে পেখম ছড়িয়ে নাচ করতে দেখা গেলো এক ঝাঁক ময়ূরকে। সে যেন এক অপরুপ দৃশ্য।বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে হালকা হিমেল হাওয়ায় ভর করে ভাসছে কুয়াশা।আর এতেই শীতের আমেজ নিয়ে মশগুল জলপাইগুড়িবাসি। এই শীতের সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানে ম্যানেজার সহ চা শ্রমিকদের মনে খুশির প্রতিফলন লক্ষ্য করা গেলো। সাতসকালে চা বাগানেই ময়ূরের আনাগোনা।এক ঝাঁক ময়ূরের এই সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছাড়লেন না চা-বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার জীবন চন্দ্র পান্ডে।ঘন কুয়াশার মধ্যেই পেখম তুলে নাচেরে ময়ূরের দল। সাতসকালে এমন দৃশ্য দেখে খুশি চা বাগান কর্তৃপক্ষ। আর এই ছবি ক্যামেরাবন্দি।
![]()

More Stories
সোহরাওয়ার্দী এভিনিউয়ের নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী রোড’, কেএমসির সিদ্ধান্ত
ইসরোর ‘ইউভিকা-২০২৬’-এ সাফল্যের নজির, বাঁকুড়ার কৃতি সন্তান অঙ্কিত পানের সাফল্যে গর্বিত জেলা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা