সোমালিয়া ওয়েব নিউজ: নতুন বছরের প্রথম দিনই ভূমিকম্প কেঁপে উঠল হরিয়ানা।পাশাপাশি কম্পন অনুভূত হল রাজধানী দিল্লিতেও। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৮। দিল্লি সংলগ্ন একাধিক এলাকাতেও কম্পন অনভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ক্ষয়ক্ষতি সংক্রান্ত বিশদ তথ্যও মেলেনি এখনও পর্যন্ত। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ১টা বেজে ১৯ মিনিট নাগাদ হরিয়ানার ঝাজ্জরে ভূমিকম্প হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে, ঝাজ্জরের ১২ কিলোমিটার উত্তর এবং উত্তর-পশ্চিমে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই তাদের কাছেও। কেন্দ্রীয় সরকার হরিয়ানার পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানা গিয়েছে। বর্ষবরণ উপলক্ষ্যে রাতভর মোটামুটি জেগেই ছিলেন দিল্লিবাসী। কম্পন অনুভূত হলে সোশ্যাল মিডিয়ায় তা তুলে ধরেন তাঁরা। নতুন বছরের শুরুতেই ভূমিকম্প হওয়ায়।
![]()

More Stories
ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়াল ফিচ, ৬.৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০