September 19, 2026

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই সেনাপতি বদল পুতিনের

সোমালিয়া ওয়েব নিউজ: ইউক্রেন যুদ্ধের সেনাপতি বদল করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেনারেল সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দায়িত্বে আনা হল জেনারেল ভ্যালেরি গেরাসিমভকে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন। গত কয়েক মাসের যুদ্ধে একাধিক ব্যর্থতার কারণেই সুরোভিকিনকে সরিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।৬৮ বছরের গেরাসিমভ ২০১২ সাল থেকে রাশিয়ান সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পদে রয়েছেন। সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে রুশ সেনায় তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে দায়িত্ব পালন করছেন। পুতিনের আস্থাভাজন এই সেনা অফিসার ‘দক্ষ পরিকল্পনাকারী’ হিসাবে পরিচিত। সুরোভিকিনকে আপাতত গেরাসিমভের সহকারীর দায়িত্ব পালন করতে হবে।গত অক্টোবরে রুশ ফৌজের ‘কঠোরতম জেনারেল’ হিসাবে পরিচিত সুরোভিকিনের হাতে ইউক্রেন যুদ্ধের দায়িত্ব দিয়েছিলেন পুতিন। কিন্তু তার পরেও যুদ্ধের গতি বদলায়নি। ইউক্রেন সেনার প্রত্যাঘাতে হাতছাড়া হয়েছে দক্ষিণের খেরসন প্রদেশ। উত্তরের খারকিভ, জ়াপোরিজিয়াতেও অবস্থান মজবুত করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির অনুগত বাহিনী। কৃষ্ণসাগরের উপকূলবর্তী ওডেসা এবং মারিয়ুপোল হামলাকারী রুশ ফৌজকে বেশ কিছুটা পিছু হটতে হয়েছে।

Loading