সোমালিয়া ওয়েব নিউজ: ভোলা মাছটির ওজন ২৩ কেজি। ৮ লক্ষ টাকারও বেশি দামে মাছটি বিক্রি করতে চান মৎস্যজীবী। মাছটি দেখতে ভিড় জমিয়েছেন অনেকে।
গত ১০ জানুয়ারি বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছিল মাছটি।মাছের দাম কিনা ৮ লক্ষ টাকা! হ্যাঁ, এমন দামি মাছ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে একটি ভোলা মাছের দাম উঠেছে ৮ লক্ষের ঘরে। মাছটির ওজন ২৩ কেজি ৬৮০ গ্রাম।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, গত ১০ জানুয়ারি বঙ্গোপসাগরে দুবলার চর এলাকায় এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে মাছটি। দুবলার চরে মাছটির দাম ৮ লক্ষ টাকা ওঠে। বৃহস্পতিবার মাছটি রূপসা পাইকারি বাজারে নিয়ে যাওয়া হয়। আরও বেশি দামে মাছটি বিক্রি করতে চান এক ব্যবসায়ী।গত ১০ জানুয়ারি বঙ্গোপসাগরে দুবলার চর এলাকায় মাসুম বিল্লাহ নামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়েছিল মাছটি। পরে মাছটি খুলনায় নিয়ে যান ওই মৎস্যজীবীর সহযোগী রহমত।
![]()

More Stories
ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ
“ন মে ভক্তঃ প্রণশ্যতি”—বলরাম দাসের অলৌকিক রথযাত্রার লীলা
বিশ্বাসের বন্ধন: শ্রী রামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের এক স্মরণীয় ঘটনা