সোমালিয়া ওয়েব নিউজ: নির্ধারিত সময়ের আগেই উড়ে গেল বিমান, তাও আবার যাত্রীদের না নিয়ে। সিঙ্গাপুরের এমন উড়ান সংস্থার বিমানের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। এই মুহূর্তে বিষয়টি নিয়ে এতটাই শোরগোল যে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখবে।ঘটনাটি ঘটেছে অমৃতসর বিমানবন্দরে। সূত্রের খবর, সিঙ্গাপুরের ‘স্কুট এয়ারলাইন্স’-র একটি বিমান সময়ের আগেই অমৃতসর বিমানবন্দর থেকে ৩০ জন যাত্রীকে না নিয়ে উড়ে যায়। সন্ধে সাতটার পর বিমানটি ওড়ার কথা ছিল। কিন্তু সময় বদলে সেটি বুধবার ৩-৪টের মধ্যে উড়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, বিষয়টি সমস্ত যাত্রীকে ই-মেল মারফৎ জানানো হয়েছিল। কিন্তু তা হলে ওই ৩০ জন বিমানে উঠতে পারলেন না কেন? বিমানবন্দরের তরফে এক আধিকারিকের ব্যাখ্যা, একই ট্র্যাভেল এজেন্ট ওই ৩০ জনের টিকিট কেটেছিলেন। উড়ানের সময়সূচি বদলের বিষয়টি তিনিই কাউকে জানাননি যার জেরে এই ভোগান্তি। সূত্রের খবর, ডিজিসিএ স্কুট এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষ, দুতরফের কাছ থেকেই বিষয়টি নিয়ে বিশদ জানতে চেয়েছে।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী