সোমালিয়া ওয়েব নিউজ: যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে গেলেন রাষ্ট্র সংঘের প্রতিনিধি দল। আফগানিস্তানে তালিবানের পতাকার সামনে ক্যামেরাবন্দি রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তড়িঘড়ি ক্ষমা চাইল রাষ্ট্রসংঘ। তাঁদের সাফাই এটা মারাত্মক ভুল। বিষয়টি বিচার করতে ভুল হয়েছিল।
চার দিনের সফরে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গিয়েছিল রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল। সফর চলাকালীন কাবুল ও কান্দাহারে তালিবান প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রসংঘের ডেপুটি সচিব আমিনিয়া মহম্মদ। আফগানিস্তানের মহিলাদের ওপর অত্যাচার ও তাঁদের অধিকার নিয়ে সরব হন তিনি। এর মাঝেই দেখা যায় তালিবানের পতাকার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন রাষ্ট্রসংঘের একাধিক প্রতিনিধি। যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।এ প্রসঙ্গে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের তরফে জানানো হয়েছে, ‘ছবিটা তোলা উচিত হয়নি। এটা স্পষ্ট যে বিচারে কোথাও একটা ভুল হয়েছে। তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা এই কাজ করেছে বিষয়টি নিয়ে তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই কথা বলেছে।
![]()

More Stories
দিমোনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি, পারমাণবিক কেন্দ্রে ক্ষয়ক্ষতির প্রমাণ নেই: IAEA
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা