সোমালিয়া ওয়েব নিউজ: পুলিশ সূত্রে খবর, একটি পূর্ণবয়স্ক শুয়োরকে বৈদ্যুতিক স্টান বন্দুক দিয়ে অজ্ঞান করেছিলেন কসাই। তার পর সেটিকে জবাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। চপার নিয়ে সবেমাত্র শুয়োরটিকে জবাই করতে গিয়েছেন, সেই সময় জ্ঞান ফিরে আসে সেটির। কসাইকে লক্ষ্য করে শুয়োরটি লাফ মারতেই তিনি পড়ে যান। সঙ্গে সঙ্গে হাতে থাকা ধারালো ছুরিটি কসাইয়ের শরীরে গেঁথে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।মেনল্যান্ড চায়না লাগোয়া হংকংয়ের উত্তর প্রান্তের একটি কসাইখানায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, কসাইয়ের সঙ্গীরা তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাতে থাকা ছুরিটি শরীরে গেঁথে গিয়েছিল। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় কসাইয়ের।পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শুয়োরের হামলায় মৃত্যু হয়েছে কসাইয়ের। তবে অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হবে। সমীক্ষা বলছে, গৃহপালিত শুয়োররা স্বভাবে শান্ত হয়। কিন্তু খেপে গেলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এমনকি মানুষের উপর হামলাও চালাতে পারে। এ ক্ষেত্রে তেমন ঘটনা ঘটেছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
![]()

More Stories
ভারত–মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত: শুল্ক হ্রাস, বিরল খনিজে সহযোগিতা ও কূটনৈতিক উদ্যোগ জোরদার
নির্বাচনের আগে বাংলাদেশে নারী ও সংখ্যালঘুদের উপর আক্রমণ বাড়ছে, উদ্বেগ প্রকাশ হিউম্যান রাইটস ওয়াচের
নিরাপত্তা জোরদারে ১ কোটিরও বেশি ভিসা বাতিল করল আমেরিকা