সোমালিয়া ওয়েব নিউজ: তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে নয়া দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান, মুখ্যমন্ত্রী নিজেই সুপারস্টারকে সেই দায়িত্ব দিয়েছিলেন কিন্তু কাজের চাপে সেদিকে বিশেষ নজর দিতে পারেন না শাহরুখ। তাই এবার শাহরুখের বদলে দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে কাজ করার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। আচমকা দিদির এই অনুরোধ শুনে খানিক হকচকিয়ে যান অভিনেতা-সাংসদও। তিনি বলে ওঠেন, ‘আমি?’ এরপরেই দেবকে পর্যটন দফতর থেকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
নবান্নের সভাঘরে ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক। সেই বৈঠকে হাজির ছিলেন দেবও। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত জানান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের শাহরুখ আছে, কিন্তু সে তো খুব ব্যস্ত, টাইম পায় না বেচারা। সে একটা ভিডিয়ো করেও দিয়েছিল। গৌতমদা একটা ভিডিয়ো বানিয়ে দেবে সেটা দেব আর দু তিনজনে মিলে করুক।’ এ নিয়ে দেবের মতামতও চান মমতা। প্রশ্ন করেন, “দেব তুমি কিছু বলবে?” তাতে হেসে ফেলেন দেব। এদিক ওদিক তাকিয়ে জবাব দেন, “না না, কিছু বলব না।”
![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের