February 5, 2026

বলিউড অভিনেত্রী পরিনীতার লন্ডন সফর, বাগদান নিয়ে জল্পনা

সোমালিয়া ওয়েব নিউজ: রাঘব-পরিণীতির বাগদান হবে দেশেই, পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে। দিল্লিতেই নাকি হবে অনুষ্ঠান। দিদি প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসেরও উপস্থিত থাকার কথা সেই অনুষ্ঠানে। তবে আপাতত পরিণীতি লন্ডন গেলেন তাঁর আগামী প্রোজেক্টের কাজে।‘ক্যাপসুল গিল’, ‘চমকিলা’র মতো প্রোজেক্ট রয়েছে পরিণীতির হাতে।পরনে লাল সোয়েটার, কালো প্যান্ট, বুট, মাথার চুল টপনট করে বাঁধা। মুম্বই বিমানবন্দরে ফের লেন্সবন্দি হলেন পরিণীতি চোপড়া। ক্য়ামেরা দেখতেই হেসে ফেললেন। প্রশ্ন উঠল আগামী ১০ এপ্রিল তো বাগদান? কথায় আমল না দিলেও ‘পরী’র মুখে ফুটে উঠল লাজুক হাসি।এদিকে পরিণীতি কিছু না বলতে চাইলেও জোর গুঞ্জন ১০ এপ্রিল বাগদান সারছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। প্রায়দিনই একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। আর তাই এদিন পরিণীতিকে মুম্বই বিমানবন্দরে দেখে অনেকেই ধরে নিয়েছিলেন তাঁর সঙ্গে হয়তবা রাঘব চাড্ডাও যাচ্ছেন, কিংবা রাঘবের কাছে দিল্লিতেই যাচ্ছেন তিনি। নাহ, পরিণীতি জানালেন তিনি লন্ডন যাচ্ছেন, তবে রাঘবও সেখানে পৌঁছোন কিনা এখন সেটাই দেখার। যদিও একটি সূত্র বলছে রাঘব-পরিণীতির বাগদান হবে দেশেই, পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে। দিল্লিতেই নাকি হবে অনুষ্ঠান। দিদি প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসেরও উপস্থিত থাকার কথা।

Loading