সোমালিয়া ওয়েব নিউজ: কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে জি বাংলার মিঠাই শেষের পর্যায়ে। তবে নির্মাতা রা এখনও এই বিষয়ে কিছু জানায়নি। মিঠাইয়ের সুবাদে এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত নায়িকা হলেন সৌমিতৃষা কুণ্ডু। অভিনেত্রীর অভিনয়ের পাশাপাশি তাঁর মুখের হাসি, ফ্যাশন স্টেটমেন্টে সবটাই প্রশংসনীয়। নিজের অভিনয় দিয়ে ভক্তের মনে জায়গা করছেন তিনি প্রতি মুহূর্তে।তাই ক্যামেরার সামনে সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন মিঠাইরানি। এদিকে সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায়শই নিজের সোশ্যাল মিডিয়া থেকে ছবি ও রিল ভিডিও পোস্ট করেন। এবার নায়িকার একটি মাচা শোয়ের ভিডিও ভাইরাল হল অভিযাত্রীর ফ্যান পেজ থেকে। জানেন কি, তিনি শুধুমাত্র অভিনয় বা সৌন্দর্যে নয়, কণ্ঠেও তুখোড়। যেখানে নায়িকাকে ‘কলকাতার রসগোল্লা’ গানটি গাইতে দেখা গিয়েছে।তবে মঞ্চে তাঁকে মিঠাইয়ের লুকেই দেখা গেল। বোঝাই যাচ্ছে, শুটিং থেকেই চলে এলেন তিনি। তাঁর পরণে ছিল আকাশি রংয়ের সিল্ক শাড়ি, সিঁথিভর্তি সিঁদুর, চুলের গোছা বিনুনি করে নেমে গেছে কোমর অব্দি, দুহাত ভর্তি শাঁখা-পলা, গায়ে মানানসই জুয়েলারি, মুখে হালকা মেকআপ।ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। কেউ লিখেছেন, ‘দিদি তুমি তো রসগোল্লার মতোই মিষ্টি’; অন্যজন লিখেছেন, ‘তুমি দেখতে যেমন মিষ্টি, তেমনই মিষ্টতা রয়েছে তোমার গানের গলায়’।প্রসঙ্গত, শুধু মিঠাই নয়, ‘জয় কালী কলকাতাওয়ালি’, ‘অলৌকিক না লৌকিক’, ‘কনে বউ’, ‘গোপাল ভাঁড়’ প্রভৃতি শোয়ে দেখা গিয়েছিল তাঁকে।
![]()

More Stories
প্রয়াত প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়
স্বামীর রচনা
ব্যাঙ্কে লুঙ্গি পরে যাবেন না