February 4, 2026

আবারও কি সুদানে গৃহযুদ্ধ, জল্পনা বিশ্বজুড়ে

সোমালিয়া ওয়েব নিউজ: দেশের সেনা এবং আধা সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ৷ যার জেরে আফ্রিকার দেশ সুদানে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দুশো জনের৷ আহতের সংখ্যা ১৮০০ ছাড়িয়েছে৷ দেশের শহরাঞ্চলে দুই নিরাপত্তা বাহিনীর মধ্যে তিন দিন ধরে চলতে থাকা এই সংঘর্ষের জেরে দেশে খাদ্য এবং জরুরি প্রয়োজনের জিনিসেরও সংকট শুরু হয়েছে৷
২০২১ সালে সেনা অভ্যুত্থানের ফলেই সুদানে শাসন ক্ষমতার হাত বদল হয়েছিল৷ সেই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন দেশের সেনাপ্রধান আবদেল ফতাহ আল বুরহান এবং তাঁর ডেপুটি মহম্মদ হামদান ডাগলো, যিনি আবার সুদানের শক্তিশালী আধা সামরিক বাহিনী আরএসএফ-এর শীর্ষ পদে রয়েছেন৷ এবার আব্দেল ফতেহ এবং তাঁর ডেপুটি মহম্মদ হামদান ডাগলোর মধ্যে ক্ষমতার রাশ হাতে রাখা নিয়ে সংঘাতের জেরে তীব্র সংঘর্ষে জড়িয়েছে সেনা এবং আধা সেনা বাহিনী। ধীরে ধীরে যে সংঘর্ষ গৃহযুদ্ধের আকার নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।এমনিতে সুদানে গৃহযুদ্ধ নতুন কিছু নয়। কিন্তু এবার দেশের দুই নিরাপত্তা বাহিনী যেভাবে সংঘর্ষে জড়িয়েছে, তা নজিরবিহীন। এই লড়াই দীর্ঘস্থায়ী হতে পারে বলেও মত বিশেষজ্ঞ মহলের।

Loading