সোমালিয়া ওয়েব নিউজ: মণিপুর তরজাকে ঘিরে সোমবার সংসদে গান্ধীমূর্তির সামনে কার্যত ‘ইন্ডিয়া’ বনাম বিজেপির শক্তি প্রদর্শনের লড়াই হতে চলেছে। আগামিকাল প্রথমে সংসদে বিরোধী জোট ইন্ডিয়া-র নেতাদের বৈঠক। তার পরে মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের দাবিতে গান্ধীমূর্তির সামনে ধর্না দেবেন বিরোধী নেতারা। আবার গান্ধী মূর্তির সামনেই অন্যান্য রাজ্যে নারী নিগ্রহ নিয়ে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছে বিজেপিও। সাংসদদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদেরও সেখানে উপস্থিত থাকার কথা।শাসক শিবিরের যুক্তি, মণিপুর নিয়ে আলোচনায় রাজি সরকার। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার বা তেলঙ্গানার মতো বিরোধীশাসিত রাজ্যগুলিতে যেখানে মহিলারা নিগ্রহের শিকার হয়েছেন, তা নিয়েও সরকার পক্ষ আলোচনায় আগ্রহী।বিরোধীদের মতে, অন্যান্য রাজ্যের কথা তুলে সরকার মণিপুরের ঘটনার গুরুত্ব খাটো করতে চাইছে। আবার বিরোধীরা প্রধানমন্ত্রীর জবাব চেয়ে যে ভাবে সরব, সেটা আসলে সংসদ চলতে না দেওয়ার কৌশল ছাড়া কিছু নয় বলে সুর চড়িয়েছে বিজেপিও। ‘পলায়নী মনোভাব’ ছেড়ে বিরোধীদের আলোচনায় অংশ নিতে আহ্বান জানিয়েছে তারা।সব মিলিয়ে দু’পক্ষের অনড় অবস্থানে প্রথম দু’দিনের মতোই আগামিকালও সংসদ ফের ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের মতে, আগামিকাল ‘ইন্ডিয়া’র যে ধর্না হবে, তাতে উপস্থিত থাকার কথা আছে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
![]()

More Stories
প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা—‘সেল ব্রডকাস্ট সিস্টেম’ চালু করল ভারত সরকার
গুজরাত পুরনিগমে বিজেপির বড় জয়, উন্নয়ন রাজনীতির বার্তা স্পষ্ট
নীতি আয়োগে বাঙালির উজ্জ্বল উপস্থিতি: অশোক লাহিড়ী ভাইস চেয়ারম্যান, সদস্য পদে গোবর্ধন দাস