সোমালিয়া ওয়েব নিউজ: একইদিনে জোড়া ধাক্কা। আর সেই ধাক্কা খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর ধাক্কা এসেছে টলিউড পাড়া থেকে। কয়েকদিন ধরেই টলিপাড়ার নায়ক-নায়িকারা বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান করছেন। তাঁদের মধ্যে রুদ্রনীল ঘোষ তো একেবারে দিল্লিতে গিয়ে বিজেপির পতাকা নিজের হাতে তুলে নিয়েছেন। তারপরেই টলিউডের এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী তৃণমূলে যোগদান করেছেন। আর বুধবার বিজেপিতে যোগদান করলেন যশ দাশগুপ্ত, পাপিয়া অধিকারী, সৌমিলি বিশ্বাস সহ বেশকিছু অভিনেতা-অভিনেত্রী। এর মধ্যে অবশ্যই সবচেয়ে বড় ধাক্কা যশ দাশগুপ্তর বিজেপিতে যোগদান। কারণ বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতে যাকে নিয়ে সবসময় মিডিয়াতে আলোড়ন উঠছে তিনি হলেন অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান। আর সেই নুসরাত জাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হলেন এই যশ দাশগুপ্ত। সম্প্রতি নুসরাতের সঙ্গে তাঁর স্বামী নিখিল জৈনের সম্পর্কের অবনতির খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর তারপর থেকেই আরও ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে। একজন তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ বন্ধুর বিজেপিতে যোগদান তাই তৃণমূলের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। আগামী দিনের যশ দাশগুপ্তর হাত ধরেই নুসরাত জাহানও যদি বিজেপির পথে পা বাড়ান তাহলে তৃণমূলের যথেষ্ট দুশ্চিন্তার কারণ রয়েছে। যদিও এই মুহূর্তে সেরকম কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। কিন্তু তৃণমূল সাংসদ হয়েও নিজের ঘনিষ্ঠ বন্ধুকে তিনি কেন তৃণমূলে যোগদান করাতে পারলেন না তা নিয়েও ঘনিষ্ঠ মহলে প্রশ্ন উঠতে পারে। যদিও রাজনীতি যে যার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার ব্যাপার। তবুও নিজের ঘনিষ্ঠ বন্ধুকে নিজের দলের যোগদান করাতে পারলে তাহলে তা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠতে পারতো। তাই যশ দাশগুপ্তর বিজেপিতে যোগদান তৃণমূলের কাছে একটা বড় ধাক্কা বলেই অনেকে মনে করছেন। পাশাপাশি এদিন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানিয়ে দিয়েছেন, তিনি আর নির্বাচনে দাঁড়াতে চান না। সে কথা নাকি তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও জানিয়েছেন। তবে তিনি যে বিজেপিতে যোগদান করবেন না সে কথাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী দিনে তিনি অভিনয় এবং ছবি আঁকা নিয়েই ব্যস্ত থাকতে চান। তাই এদিন এই দুই অভিনেতা যথেষ্টই বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
![]()

More Stories
রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, ফের শুরু টাকা ফেরত প্রক্রিয়া
বিধানসভা ভোটে নজিরবিহীন নিরাপত্তা, ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের
এক নজরে দেখে নিন তৃণমূলের ইস্তাহার ২০২৬