September 20, 2026

অর্থসংকট কাটাতে শিখদের কাছে টানার চেষ্টা পাকিস্তানের

সোমালিয়া ওয়েব নিউজ: অর্থসংকট কাটাতে শিখদের কাছে টানার চেষ্টা, করতারপুর সাহিবের এন্ট্রি ফি কমাবে পাকিস্তান?
করতারপুর সাহিব নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিতে পারে পাক সরকার। সূত্রের খবর, ভারতীয় শিখদের প্রবেশের ক্ষেত্রে এন্ট্রি ফি কমাতে পারে ইসলামাবাদ। বর্তমানে শিখ তীর্থযাত্রীদের মাথা পিছু ২০ মার্কিন ডলার করে ফি নিয়ে থাকে পাক সরকার। যাকে মুঘল আমলের জিজিয়া করের সঙ্গে তুলনা করেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এই ইস্যুতে ইসলামাবাদের কড়া সমালোচনা করেন তিনি।ভারতের শিখ সম্প্রদায়ের মানুষের কাছে সুখবর। এই সম্প্রদায়ের মানুষ যাতে আরও বেশি করে করতারপুর সাহিব দর্শনে আসতে পারেন, তা জন্য ইসলামবাদ নতুন করে শুরু করেছে ভাবনা-চিন্তা। সেক্ষেত্রে পরিদর্শনের জন্য বর্তমানে যে এন্ট্রি ফি ধার্য রয়েছে, পাক সরকার তা কমানোর সিদ্ধান্ত নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে।করতারপুরের গুরুদ্বার দরবার সাহিব শিখ তীর্থযাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। ১৫৩৯ সালে এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক। বর্তমানে এই গুরুদ্বারটি পরিদর্শনের জন্য ভারতীয় তীর্থ যাত্রীদের থেকে ২০ মার্কিন ডলার এন্ট্রি চার্জ হিসেবে নেওয়া হয়ে থাকে। এবার শিখ ধর্মাবলম্বীদের পরিদর্শনে উৎসাহ দিতে এই চার্জ আরও কমানোর সিদ্ধান্ত পাক সরকার নিতে চলেছে বলে খবর। এ ব্যাপারে পাক প্রধানমন্ত্রীর দফতর বিদেশ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বলে জানা গেছে।

Loading