সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ বন্ধ করার জন্য নির্বাচন কমিশন ৮ দফা ভোট করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ করোনাভাইরাসের থেকেও গুরুত্বপূর্ণ তৃণমূল ভাইরাস। এমনই মন্তব্যয করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার হুগলির ডানকুনিতে এক দলীয় সভায় তিনি এ কথা বলেন। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে তাঁর দাবি, তৃণমূলের নির্বাচনী সেল নবান্ন থেকে বন্ধ করতে হবে। একইসাথে নেতাদের ফোনে পুলিশের আড়িপাতা বন্ধ করতে হবে। একই মঞ্চ থেকে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী বলছেন বাইশ তেইশ বছরের বাচ্চা মেয়ে ঘরের বউ সে নাকি কয়লা চোর, তাহলে যখন তার বিয়ে হয়েছিল তখন সে নাবালিকা ছিল। এটা একটা অপরাধ এবং মুখ্যমন্ত্রী বলেছেন কয়লা চোর, সিবিআই বলেনি। পাশাপাশি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জিকে কটাক্ষ করে তিনি বলেন, তাঁর জন্য সে টিকিট পেয়েছে আবার বড় বড় কথা বলে, যে তৃণমূলের পক্ষে লড়ে আবার বিপক্ষে লড়ে। আগামী ভোটে তাকে ব্যাপক ভোটে হারাবেন এটাই তাঁর চ্যালেঞ্জ। এদিনের সভায় শুভেন্দু, রাজীব ছাড়াও উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, শমীক ভট্টাচার্য, কাঞ্চনা মৈত্র,শ্যামল বসু সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ।
![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন