সোমালিয়া সংবাদ, আরামবাগ: গাড়িতে করে মরা মুরগি পাচারের সময় এক গাড়ি চালক ও খালাসিকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার ভাটার মোড় এলাকায়। জানা গেছে, চালকের নাম মোঃ ফজলুর মোল্লা ও খালাসির নাম ইমরান হোসেন মোল্লা। তাদের দু’জনেরই বাড়ি উত্তর ২৪ পরগনা মাটিয়া থানা এলাকায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই আরামবাগ শহরের উপর দিয়ে বাইরে থেকে মরা মুরগি গাড়িতে করে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল। তাই কয়েকদিন ধরেই আরামবাগ থানার পুলিশ এ বিষয়ে নজরদারি চালাচ্ছিল। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। তখনই ওই গাড়িতে তাঁরা মরা মুরগি দেখতে পান। বিভিন্ন বস্তা ও ড্রামের মধ্যে মুরগিগুলি রাখা ছিল। এরপরই পুলিশ ওই গাড়িচালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মুরগি ভর্তি ওই গাড়িটিকে আটক করা হয়। গাড়ি চালক ফজলুর মোল্লা মরা মুরগি নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। তবে সে জানিয়েছে ওইগুলো মানুষের খাবার হিসে
![]()

More Stories
চাকরি ছাড়লেন ভুয়ো তপশিলি জাতি শংসাপত্রের অভিযোগ থাকা সহকারী অধ্যাপক হৃদয় দালাল, প্রশাসনিক তদন্তের মাঝেই পদত্যাগ
তারকেশ্বরে জনসমুদ্র, ৭০ পেরোনো মায়া দেবীর পদচারণায় ধরা পড়ল আশার গল্প
‘গরিবের পোস্ত’ তিল চাষে আশার আলো, তবে আগাছার দাপটে চিন্তায় কৃষক