সোমালিয়া ওয়েব নিউজ: সরিষা তেলে চিকেন বিরয়ানী রান্নার রেসিপি
উপকরণঃ
মুরগির মাংস ১ কেজি
টক দই ৫. টে চামচ
পেঁয়াজ কুচি ১.৫ কাপ
আদা বাটা ৩ টেবিল চামচ
রসুন বাটা ৩ টেবিল চামচ
পেঁয়াজ বাটা ১ কাপ
কাঁচা মরিচ বাটা ১ টে চামচ
সরিষা বাটা ১ টে চামচ
কাঁচা পেঁপে বাটা ১ টে চামচ
মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো ১ টেবিল চামচ
জিরা গুঁড়ো ১ টেবিল চামচ
কালো গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
তেজপাতা ২টি
দারচিনি ৫ টুকরো
এলাচ ৫টি
লবঙ্গ ৪টি
কাঁচামরিচ ১৫ টি মাঝে ফালি করা
সরিষার তেল ১ কাপ
সয়াবিন তেল ১/২ কাপ
পোলাওয়ের চাল ১ কেজি
আলু চৌকো করে কাটা ও ভেজে নেয়া বড় ২-৩ টি
লবণ স্বাদমতো
গরম পানি ১০ কাপ
প্রণালীঃ
১। মাংস ছোট টুকরো করে ধুয়ে নিন।
২। ২ টে চামচ করে আদা-রসুন বাটা সহ সমস্ত বাটা ও গুঁড়ো মসলা, অর্ধেকটা সরিষার তেল, পুরোটা সয়াবিন তেল, টক দই ও লবণ দিয়ে মাংস মাখিয়ে রাখুন। খুব ভালো হয় মাখিয়ে সারা রাত ফ্রিজে রেখে দিতে পারলে।
৩। একটা বড় হাঁড়িতে তেল গরম করে অর্ধেক পেঁয়াজ কুচি, তেজপাতা ও গরম মসলা দিয়ে সামান্য ভেজে মাংস ও লবণ দিন। মাংস কষিয়ে ভুনা করুন।
৪। মাংস কষানো হলে অর্ধেকটা গরম পানি দিয়ে ঢেকে দিন যেন মাংস সিদ্ধ হওয়ার পরও বেশ খানিকটা ঝোল থাকে। ঝোল টেনে এলে বাকি অধের্কটা জল দিন।
৫। অন্য পাত্রে অল্প তেলে আলু ভেজে সেটাও রেডি রাখুন।
৬। মাংস সিদ্ধ হয়ে এলে ভাজা আলু ঝোলে দিয়ে দিন এবং মোটামুটি সিদ্ধ করে নিন।
৭। এবার পোলাও এর জন্য একটি বড় প্যানে বাকি সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি ও বাকি আদা রসুন বাটা ও গরম মসলা দিয়ে কষিয়ে নিন।
৮। চাল ধুয়ে জল ঝরিয়ে মসলায় দিন। ২-৩ মিনিট ভাজুন।
৯। গন্ধ ছড়ালে রান্না করা মাংস ঝোল-জল সহ চালের ওপর ঢেলে মিশিয়ে দিন। ঝোলের পানিতেই পোলাও রান্না হয়ে যাবে।
১০। স্বাদমতো লবণ দিন।
১১। চাল ফুটে গেলে নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে দিন এবং ওপরে কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে ২০ মিনিট রাখুন।
১২। এরপর চুলা থেকে নামিয়ে রাখুন। ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবেন।
১৩। সালাদ দিয়ে পরিবেশন করুন।
![]()

More Stories
অফিসে ৩০ মিনিটের ‘হস্তমৈথুন বিরতি’! সংস্থার সিদ্ধান্তে নাকি আরও তরতাজা কর্মীরা
হিমালয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল আখরোট: স্বাস্থ্য ও পরিবেশ—দু’দিকেই উপকারী
আগামী ১০–১৫ বছরে হারিয়ে যেতে পারে একটি প্রজন্ম