সোমালিয়া ওয়েব নিউজ: যথোচিত ধর্মীয় মর্যাদায় জম্মু কাশ্মীরে এ বছরের বার্ষিক অমরনাথ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। পুন্যার্থীদের প্রথম দলটি গতকালই বেসক্যাম্পে পৌঁছে গেছে। জম্মুর যাত্রী নিবাসে হাজার হাজার তীর্থযাত্রী গুহামুখের উদ্দেশে রওনা হওয়ার অপেক্ষায় রয়েছেন। এর আগে,গতকাল সকালে উপরাজ্যপাল মনোজ সিনহা ভগবতী নগর বেস ক্যাম্পে পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করেন। অমরনাথ যাত্রা উপলক্ষ্যে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আজ ৪ হাজার ৬শো ৩ জন পুন্যার্থী তুষারলিঙ্গে পুজো দেবার জন্য রওনা হবেন। এখনোপর্যন্ত ৪ লক্ষের বেশী ভক্ত এবারের অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করেছেন। কঠোর নিরাপত্তায় পুন্যার্থীদের প্রথম দলটি প্যাহেলগাঁও ও বালতাল – দুটি রুটেই পবিত্র গুহার উদ্দেশে যাত্রা শুরু করেছে। ৫২ দিনের এই তীর্থযাত্রা শেষ হবে আগামী ১৯-শে আগস্ট শ্রাবণী পূর্ণিমার দিন।যাত্রা সুসম্পন্ন করতে সবরকমের বন্দোবস্ত করা হয়েছে।
![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়