সোমালিয়া ওয়েব নিউজ: দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার মোদেরগাম গ্রামে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে জঙ্গী নিহত হয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফের যৌথ দল, জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে গতকাল অপরাহ্নে ওই এলাকায় তল্লাশি শুরু করে। এরপরই দুপক্ষের গুলির লড়াই শুরু হয়। গতকাল থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের দুটি ঘটনায় ৫ জঙ্গী মারা পড়েছে। সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর দুই জওয়ানও শহিদ হয়েছেন। এই জেলার মোটেরগাঁও ও ফ্রিসাল চিন্নীগাঁও-এ গতকাল বিকেলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের সংঘর্ষ শুরু হয়। ঐ এলাকায় জঙ্গীরা ঘাঁটি গেড়েছে বলে , গোয়েন্দা দপ্তরের কাছ থেকে খবর পেয়ে ,বাহিনীর জওয়ানরা সেখানে গেলে জঙ্গীরা গুলিবর্ষণ শুরু করে। এলাকাতে আজও নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।
![]()

More Stories
হুল দিবস: আদিবাসী আত্মমর্যাদা ও স্বাধীনতার সংগ্রামের স্মারক
শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা: ভক্তি, পৌরাণিক মাহাত্ম্য ও রথযাত্রার সূচনার পবিত্র আচার
কালপাক্কমে বিশ্বের প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন