সোমালিয়া ওয়েব নিউজ: মহিলা কর্মীদের রজঃস্বলা হওয়ার দিনগুলিতে ছুটি দেওয়ার ব্যাপারে রাজ্য ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কেন্দ্রকে একটি মডেল নীতি প্রণয়ন করতে বলেছে সুপ্রিম কোর্ট। জনস্বার্থে দায়ের করা এই ছুটির সংক্রান্ত আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং ২ বিচারপতি জে বি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চ। বেঞ্চ বলেছে – নারী ও শিশু কল্যাণ মন্ত্রককে সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে বৈঠক করে, এ ব্যাপারে নীতি প্রণয়ন করা যায় কিনা তাও বিবেচনা করে দেখতে বলেছেন, বিষয়টি পুরোপুরিই নীতি নির্ভর, এক্ষেত্রে আদালতের কিছু করণীয় নেই। সিদ্ধান্ত নীতিগত ভাবেই নিতে হবে, তবে এটাও দেখতে হবে যাতে মহিলাদের এধরণের ছুটি দেওয়া হলে, তার ফল যেন উল্টো বা পরিণাম ক্ষতিকারক না হয়।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী