সোমালিয়া ওয়েব নিউজ: গতকাল ওমানের উপকূলে একটি তৈলবাহী ট্যাঙ্কার ডুবে গেলে ১৩ জন ভারতীয় শহর ১৬ জননাবিক নিখোঁজ। অপর তিনজন নাবিক হলেন শ্রীলংকার নাগরিক। ওমানের সামুদ্রিক নিরাপত্তাকেন্দ্র জানিয়েছে যে তৈলবাহী জাহাজ কোমোরস বন্দর শহর টুকমের কাছে রাশমাদ্রাকাসের ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ডুবে যায়। ট্যাঙ্কারটি ইয়েমেনের বন্দর শহর এডেনের উদ্দেশ্যে যাচ্ছিল। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তেগ গতকাল ওমানের উপকূলে ডুবে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে আট ভারতীয় সহ নয়জন ত্রু সদস্যকে উদ্ধার করে। কমোরোস-পতাকাবাহী তেল ট্যাঙ্কার এমভি প্রেস্টিজ ফ্যালকনটিতে ১৩ জন ভারতীয় এবং তিনজন শ্রীলঙ্কান সহ ১৬জন ত্রু সদস্য ছিল। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ট্যাঙ্কারটি ডুবে যাওয়ার পর ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং একটি P-8I সামুদ্রিক টহল বিমান অনুসন্ধান ও উদ্ধার কাজে পাঠানো হয়। রাসমাদরাকা থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ট্যাঙ্কারটি ডুবে যায়। ভারতীয় দূতাবাস ওমান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ওমান মেরিটাইম সিকিউরিটি সেন্টার এবং ভারতীয় নৌবাহিনী যৌথভাবে অনুসন্ধান, ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করে।
![]()

More Stories
কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সথীশন
‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ার তৃতীয় পর্যায়ের ঘোষণা
আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী