সোমালিয়া ওয়েব নিউজ: সুনির্দিষ্ট খবরের গতকাল ভিত্তিতে গড়চিরোলি পুলিশের সি-সিক্সটি কম্যান্ডো বাহিনী, গড়চিলোরি-ছত্তিশগড় সীমান্তে ইটাপল্লী ব্লকে অভিযান চালায়। মহারাষ্ট্রের গড়চিরোলি থানা এলাকায় নকশাল দমন অভিযানে ১২ জন নকশাল মারা পড়েছে। ভান্ডোলি গ্রামের কাছে জঙ্গল থেকে নকশালরা, বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে আরম্ভ করে। জবাবি গুলি বর্ষণে ঐ ১২ নকশালের মৃত্যু হয়। গড়চিলোরি পুলিশ সুপার জানিয়েছেন তিনটি একে ফরটি সেভেন রাইফেল, দুটি ইনসাস রাইফেল, একটি কার্বাইন এবং একটি সেলফ লোডিং রাইফেল উদ্ধার হয়েছে। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস C60 কমান্ডো দল এবং গদচিরোলি পুলিশের জন্য 51 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন। মাওবাদীদের আরও শনাক্তকরণ এবং এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে। “আহত ব্যক্তিদের মধ্যে C 60-এর একজন সাব-ইন্সপেক্টর এবং একজন জওয়ান রয়েছে। তারা বিপদমুক্ত, ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং নাগপুরে স্থানান্তরিত করা হয়েছে।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড