সোমালিয়া ওয়েব নিউজ: রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই চন্ডিগড় থেকে আসামগামী ১৫৯০৪ডিব্রুগড় এক্সপ্রেস আজ উত্তর প্রদেশের গোন্দা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। চন্ডিগড় থেকে আসামগামী ১৫৯০৪ডিব্রুগড় এক্সপ্রেস আজ উত্তর প্রদেশের গোন্দা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন। রেলের পক্ষ থেকে গোন্দা ছাড়াও অসমের তিনসুকিয়া, ডিব্রুগড়, সিমালপুর, ফুরকাটিং এবং মারিয়ানি সহ বেশ কয়েকটি স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ট্রেনটি গতকাল চন্ডিগড় ছাড়ে। আজ বেলা আড়াইটে নাগাদ মতিগঞ্জ এবং ঝিলাহি রেলস্টেশনের মাঝে ট্রেনটির কমপক্ষে ১২ টি বগি লাইন থেকে ছিটকে যায়। কয়েকটি বগি পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। যদিও রেলসূত্রে চার পাঁচটি কামরা লাইনচ্যূত হওয়ার কথা জানানো হয়েছে। ঘটনায় আহত বেশ কয়েকজন। ইতিমধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনের আধিকারিকদের ত্রাণ উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসায় সবরকম ব্যবস্থা করার কথা বলেছেন তিনি।
![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড