February 5, 2026

নির্বাচনের মুখে বিজেপিতে ভাঙ্গন, আরামবাগ ও খানাকুলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

সোমালিয়া সংবাদখানাকুল: নির্বাচনের মুখে বিজেপিতে আবার ভাঙন দেখা দিল। খানাকুল ও আরামবাগের দুই বিজেপি নেতা তাঁদের অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করলেন। জানা গেছে, খানাকুলের শাবলসিংহপুর এলাকার বিজেপি নেতা রাজু মিদ্দা বিজেপির কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে তৃণমূলে যোগদান করেন। তাঁর সঙ্গে প্রায় ৫০ জন কর্মীও বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বর্ষিয়ান নেতা অসিত সিংহরায়। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব নেতা নূরনবী মন্ডল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। তৃণমূলে যোগদানের পর রাজু মিদ্দা বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে রাজ্যের উন্নয়নে কাজ করে চলেছেন তাতে এই মুহূর্তে আর বিজেপিতে থাকার কোন মানে হয় না। তাই আমার মনে হয়েছে তৃণমূলে যোগদান করে সেই উন্নয়নকে আরও  এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তাই আমি কর্মীদের নিয়ে তৃণমূলে যোগদান করলাম। এ বিষয়ে বর্ষিয়ান তৃণমূল নেতা অসিত সিংহরায় বলেন, যাঁরা প্রকৃতই কাজ করতে চান তাঁদের পক্ষে বিজেপিতে থাকা সম্ভব নয়। ওটা এখন  চোর-ছ‍্যাঁচড়দের দলে পরিণত হয়েছে। তাই যাঁরা ভাল মানুষ তাঁরা ওই দল ছেড়ে তৃণমূলে ফিরবেন এটা স্বাভাবিক ঘটনা। অন্যদিকে আরামবাগে বিজেপির শ্রমিক নেতা সেখ আলো প্রায় শতাধিক কর্মীকে নিয়ে তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের আরামবাগ ব্লক সভাপতি পলাশ রায়। তিনি জানান,  বিজেপি যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আর সাম্প্রদায়িক রাজনীতি করে চলেছে তাতে এই দলে আর থাকা সম্ভব হচ্ছিল না। মন থেকেও মানিয়ে নিতে পারছিলাম না। তাই তৃণমূলে যোগদান করলাম।

Loading