সোমালিয়া ওয়েব নিউজ: জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগে জঙ্গি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জম্মুর কিস্তওয়াড়ে আজ সকাল থেকেই সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। সেনা সূত্রে খবর, জইশের কয়েক জন জঙ্গিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে সেনা। দু’পক্ষের মধ্যেই গুলির লড়াই জারি রয়েছে। এই অভিযানে নামানো হয়েছে প্যারা কমান্ডোও। গতকালই অনন্তনাগে তল্লাশি অভিযান চালানোর সময় অতর্কিতে সেনার উপর হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ১৯ রাষ্ট্রীয় রাইফেলসের ২ জওয়ান শহীদ হয়েছেন। আহত হন আরও চার জন। তল্লাশি অভিযানের সময় দু’জন স্থানীয় বাসিন্দাও আহত হন।
![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়