সোমালিয়া ওয়েব নিউজ: সোশ্যাল মিডিয়ার এক বার্তায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারপার্সেনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে , তা খতিয়ে দেখতে যৌথ সংসদীয় দল গঠনের দাবি জানিয়েছে। মার্কিন বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেন বার্গ রিসার্চ অভিযোগ করেছে, সেবির চেয়ারপার্সন মাধবীপুরী বুচ এবং তাঁর স্বামী ধবল বুচ আদানী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদেশী সংস্থার শেয়ার মালিক। মার্কিন বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেন বার্গ রিসার্চ তাদের প্রকাশিত সর্বশেষ রিপোর্ট প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী সাংবাদিকদের বলেন, গত কয়েক বছর ধরেই সংসদের অধিবেশন চলাকালীন এই ধরণের রিপোর্ট প্রকাশিত হয়। শ্রী ত্রিবেদী দেশের অর্থনীতিতে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী দলগুলিকে দায়ী করেন।
![]()

More Stories
হুল দিবস: আদিবাসী আত্মমর্যাদা ও স্বাধীনতার সংগ্রামের স্মারক
শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা: ভক্তি, পৌরাণিক মাহাত্ম্য ও রথযাত্রার সূচনার পবিত্র আচার
কালপাক্কমে বিশ্বের প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন