সোমালিয়া সংবাদ, পুরশুড়া: তৃণমূল প্রার্থীর প্রচারে এসে পায়ে চোট পেলেন অভিনেত্রী- সাংসদ মিমি চক্রবর্তী। শুক্রবার তিনি পুরশুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের প্রচারে এসেছিলেন। এদিন তিনি একটি রোড শোতে অংশগ্রহণ করেন। পুরশুড়ার চিলাডাঙ্গী থেকে বালিপুরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু শো শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই একটি দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গাড়ির চালক হঠাৎই ব্রেক কষায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মাইক ম্যানের একটি বাক্স তাঁর ডান পায়ের উপর পড়ে যায়। এর ফলে তাঁর পায়ে আঘাত লাগে। তাই তিনি আর রোড শোতে দাঁড়িয়ে যেতে পারেননি। এরপর তিনি অন্য একটি গাড়িতে বসে বসেই কর্মসূচি শেষ করেন। তবে তিনি জানান তাঁর আঘাত গুরুতর কিছু নয়। উল্লেখ্য, এদিন তিনি হেলিকপ্টারে করে প্রচারে এসেছিলেন। চিলাডাঙ্গী দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন মাঠে এর জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। হেলিপ্যাড থেকে হেঁটেই তিনি প্রচার গাড়িতে পৌঁছান। তারপরই এই বিপত্তি। এদিকে তিনি হুড খোলা গাড়িতে প্রচার না করা রাস্তার ধারে অপেক্ষামান মানুষজন হতাশ হন। তাঁরা তেমন ভালোভাবে মিমিকে দেখতে পাননি। যদিও গাড়ির ভেতর থেকেই হাত নেড়ে মিমি সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।
![]()

More Stories
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের পশ্চিমবঙ্গ সফর, ৮২০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজ ঘোষণা
দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনের সময়সূচিতে পরিবর্তন, বিকেলে এক ঘণ্টা দেরিতে খুলবে মন্দির
আগামী ৩-৪ দিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কতা