সোমালিয়া ওয়েব নিউজ: এ বছর বর্ষার মরসুমে তিন দফা ভাঙনের মুখোমুখি হয়েছেন সামসেরগঞ্জের শিবপুর, প্রতাপগঞ্জ লোহরপুর ধানঘড়া এলাকার বাসিন্দারা। বর্ষার মরসুমে জলস্তর বাড়তে শুরু করায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন শুরু হয়েছে খানিক বিরতির পর ফের সামসেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয়েছে আজ সকাল থেকে। কৃষি জমি ছাড়াও স্থানীয় বাগান ও রাস্তা তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। ভাঙনের আতঙ্কে এলাকা ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। আসবাবপত্র নিয়ে কোনো রকমে অন্যত্র আশ্রয়ের সন্ধানে যাচ্ছেন গ্রামবাসীরা। একের পর এক ভাঙ্গনে নদী গর্ভে বাড়িঘর তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
![]()

More Stories
টুলু মণ্ডলের গ্রেফতারি পরোয়ানা খারিজের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে
উদ্বৃত্ত কয়লা বিক্রিতে ১ হাজার কোটির বেশি আয়ের সম্ভাবনা, NTPC-র সঙ্গে WBPDCL-এর চুক্তি
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন