সোমালিয়ার সংবাদ, গোঘাট: বুধবার সাতসকালে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোঘাটের হাজিপুর অঞ্চলের হরিহর গ্রামে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ। বিজেপি কর্মীর নাম বাপন দাস। স্থানীয় ওই বিজেপি কর্মীর অভিযোগ, ভোর চারটা নাগাদ বোমাবাজি করে। পাশাপাশি বিকট শব্দের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। বিজেপি কর্মী বলেন, এই বোমাবাজি করার উদ্দেশ্যে হল, আমি ভারতীয় জনতা পার্টির হাজিপুর অঞ্চলের প্রমুখ। কারন আমাদেরকে দমানোর জন্য বা আমরা যাতে ভোটের প্রচারে যেতে না পারি এইসব করে ভয় দেখানোর চেষ্টা করছে । যদিও তৃণমূলের স্থানীয় কর্মী বলেন, বিজেপি মিথ্যা রাজনীতি করছে। এটা আমাদের পার্টি কালচার না। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ।
![]()

More Stories
একসময় দিনে ৫৬-৫৭টি বাসের ট্রিপ, আজ কার্যত বাসশূন্য তিরোল! টোটোর দাপট নাকি বাস মালিকদের অনিয়ম, ভোগান্তিতে সাধারণ মানুষ
লুপ্তপ্রায় বাংলার আকাশপ্রদীপ বা স্বর্গবাতি! পূর্বপুরুষের স্মৃতিতে আজও বাঁশের ডগায় জ্বলে ঐতিহ্যের আলো
কুলো বাজিয়ে অলক্ষ্মী বিদায়, গোবরের অলক্ষী নিয়ে বাঁশবাগানে বিসর্জন! দীপাবলির রাতে গ্রামবাংলার এক প্রাচীন লোকাচারে মিশে রয়েছে কত অজানা বিশ্বাস