সোমালিয়া ওয়েব নিউজ: পূর্ব মধ্য বঙ্গোপোসাগরে কেন্দ্রীভূত গভীর নিম্নচাপ, আজ ভোরে সামুদ্রিক ঘূর্ণিঝড় দানার রূপ নিয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৫ টা ৩০ মিনিট নাগাদ পারাদ্বীপের ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব , সাগরদ্বীপের ৬৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের খেপুপাড়ায় ৬৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্হান করছিল। তারপর তা আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল ২৪ তারিখ সকালে, অতিপ্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ২৪ তারিখেই রাত সাড়ে ১১-টা থেকে শুক্রবার ভোর পাঁচটার মধ্যে পুরী ও সাগরদ্বীপ দিয়ে এই ঘূর্ণিঝড়ের স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত থাকতে পারে।
![]()

More Stories
ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়াল ফিচ, ৬.৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০