সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যে ছ’টি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস আজ তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সিতাই তফসিলী জাতি সংরক্ষিত বিধানসভা আসনে প্রার্থী হয়েছেন হরিহর রায় সিংহ। মাদারি হাট তফসিলি উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে বিকাশ চাপ্রো মারিকে প্রার্থী করা হয়েছে। নৈহাটি কেন্দ্রে পরেশ নাথ সরকার, হারোয়া বিধানসভা কেন্দ্রে হাবিব রেজা চৌধুরী, মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে শ্যামল কুমার ঘোষ ও তাল ডাঙ্গা বিধানসভা কেন্দ্রে তুষার কান্তি সান্নিগ্রহীকে প্রার্থী করেছে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের অনুমোদনক্রমে AICC র সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের স্বাক্ষর করা এই ছটি বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
![]()

More Stories
নিম্নমানের ওষুধ তৈরি করলেই স্থগিত হতে পারে উৎপাদন লাইসেন্স, ড্রাগস রুলস সংশোধনের প্রস্তাব
শিশু নির্যাতন ও ধর্ষণের মামলার দ্রুত বিচারে ৮৫০টিরও বেশি ফাস্ট ট্র্যাক আদালত, মেয়াদ বাড়াল কেন্দ্র
সদ্য নিযুক্ত বায়ুসেনা প্রধান আশুতোষ দীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ রাজনাথ সিংয়ের