সোমালিয়া ওয়েব নিউজঃ বাংলা ভাষায় ‘পান্থ’ মানে পথিক, আর ‘পাদপ’ শব্দের অর্থ গাছ। অর্থাৎ এদের বাংলা নামের অর্থ পথিকের গাছ।এর পাতা শুধু পূর্ব-পশ্চিমে বিস্তার করে, তাই একে দেখে দিক নির্ণয় করা যায়। পাতার গোড়ায় এই গাছ জল সঞ্চয় করে রাখে। এর পাতার গোড়ায় ছিদ্র করলে স্বচ্ছ জলের একটি ধারা নির্গত হয়, এর দ্বারা মরুভূমির পথিক তৃষ্ণা নিবারণ করে। এদের দেখতে কলাগাছের মতো, তবে লম্বাটে পাতাগুলো কাণ্ডের মাথায় দু’পাশ থেকে সারিবদ্ধভাবে উঁচানো অবস্থায় থাকে। এমন ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণেই এই গাছকে কলাগাছ থেকে আলাদা করা যায়। শরৎ ও হেমন্ত কালে এদের ফুল ফোটে। উঁচান বড় বড় ডাঁটায় নৌকাকৃতি পত্রপুট, তাতে দ্বিলিংগ ফুল। ফল ৩-কোষী, শক্ত ও স্বয়ংবিদারী। বীজ হয় অনেক। গোড়ার চারা ও বীজ থেকে বংশবৃদ্ধি হয়। অনেকেই বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য এই গাছ লাগান। পান্থপাদপ, হচ্ছে একটি মাদাগাস্কার বা মালিগাছি উদ্ভিদ প্রজাতি। এরা রাভেনালা গণের একমাত্র প্রজাতি।
![]()

More Stories
সন্ত্রাসবাদ বন্ধ না হলে সিন্ধু জল চুক্তি স্থগিতই থাকবে: ভারতের কড়া বার্তা পাকিস্তানকে
কিউবায় জ্বালানির সংকটে স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত, মানবিক সঙ্কটের আশঙ্কা
মার্কিন–ইজরায়েল যৌথ হামলায় কাঁপছে ইরান, ২৪ প্রদেশে ১২০০ বোমা; পাল্টা হামলায় ৯ দেশ লক্ষ্যবস্তু