সোমালিয়া ওয়েব নিউজ; বিশ্বের পর্যটকদের কাছে তাজমহল আর ভারতের সবচেয়ে বড় আকর্ষণ নয়! বিশ্বের সপ্তম আশ্চর্য্যের তালিকায় থাকলেও হেরে গেল তাজ মহল।
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওয়ার্ল্ড ট্যুরিজম ডে তে একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রথম দশটি ঐতিহাসিক মনুমেন্ট রয়েছে এই তালিকায়। এই রিপোর্টে তাজকে হারিয়ে শীর্ষে কোন ঐতিহাসিক স্থান উঠে এসেছে জানেন? মহাবলীপুরম।
পল্লব রাজত্বের স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থানে পাথর কেটে বানানো অতিকায় হাতির খোদাই করা আকৃতি, মহিষাসুরমর্দিনীর অদ্ভুত সুন্দর মূর্তি, শিব মন্দির সহ রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপত্য ও শিল্প। গোটা বিশ্বের থেকে ভারতে আসা পর্যটক তাজ মহলের চেয়ে বেশি এসেছেন এই মহাবলীপুরমে।
এইভাবেই বিশ্ব একদিন ভারতের আত্মাকে চিনতে পারবে। ভারতের ইতিহাস মানেই কেবল মুঘলরা নয়, ভারত মানে যে পঁচিশ হাজার বছরের চলমান সভ্যতা সেটা বোঝার সময় এসে গেছে।
![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী