সোমালিয়া সংবাদ তারকেশ্বর ভোট পরবর্তী হিংসা অব্যাহত তারকেশ্বরে।বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ,বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।ঘটনা তারাকেস্বরের চাঁপাডাঙ্গা এলাকায়। বিজেপির অভিযোগ গত কাল রাতে বিজেপি নেতা রমেশ বেড়ার বাড়িতে বোমা বাজি থেকে বাড়ি ভাঙচুর করে স্থানীয় তৃণমূল লাল্টু চ্যাটার্জির নেতৃত্বে এক দল দুষ্কৃতী।যদিও ভোটের ফল প্রকাশের পর থেকে বাড়ি ছাড়া রমেশ।বাড়িতে ছিল তার মেয়ে ও স্ত্রী।এই ঘটনায় রীতিমত আতঙ্কিত রমেশ বেড়ার স্ত্রী ও মেয়ে।ঘটনার পরই ঘটনা স্থলে আসে তারাকেস্বর থানার পুলিশ।থানায় অভিযোগ করতে যেতেও ভয় পাচ্ছেন বলেন জানান বিজেপি নেতার স্ত্রী ও মেয়ে। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী জানান শুধু রমেশ বের নয় ভোটের ফল প্রকাশের পর পাঁচ শো বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এখনো বাড়ি ছাড়া প্রায় হাজার খানেক বিজেপি কর্মী।অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না থানার সামনে ধর্ণায় বসবেন বলে জানান গণেশ চক্রবর্তী। যদিও বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা লাল্টু চ্যাটার্জি।দাবি রমেশ বেড়া যাদের ভুল বুঝিয়ে বিজেপি তে নামিয়ে ছিল তারাই তার বাড়িতে হামলা চালিয়েছে।এই ঘটনার সাথে তৃণমূলের কেউ যুক্ত নয়।
,
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ