সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: মির্জাপুরে মদের ঠেকে আবগারি পুলিশের হানা পালাতে গিয়ে নদীতে ঝাঁপ এক ব্যক্তির ,দুদিন পর নদী থেকে উদ্ধার মৃত দেহ। শনিবার সকালে যদি থেকে মৃত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তারাকেস্বর মির্জাপুর এলাকায়।খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নদী থেকে মৃত দেহ উদ্ধার করে পুলিশ।মদের ঠেকে চড়াও হয় উত্তেজিত এলাকাবাসী। দুদিন নিখোঁজ থাকার পর শনিবার সকালে কানা দামোদর নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছাড়ায় তারাকেশ্বরের মির্জাপুরে।মৃত ব্যক্তির নাম বাবলু মাল। (৫৫)। পরিবারের দাবি বৃহস্পতিবার বার বিকালে বাড়ি থেকে বের হয় বাবলু, তার পর থেকেই নিখোঁজ হয়ে যা সে। মৃতের পরিবারের অভিযোগ এলাকায় দেদার বিকোচ্ছে চোলাই মদ ।বৃহস্পতিবার মদের ঠেকে মদ খেতে গিয়ে আবগারি দপ্তরের পুলিশের তারা খেয়ে নদীতে ঝাঁপ দেয় বাবলু মাল। আজ সকালে এলাকার একটি নদীতে মৃত দেহ ভাসতে দেখা যায়।পুলিশ মৃত দেহ উদ্ধার করার পর দেহ সনাক্ত করে পরিবারের লোক। এর পরই এলাকার বাসিন্দারা বিক্ষোভ শুরু করে এবং চোলাই মদ বিক্রেতা লালু মালিকের বাড়িতে চড়াও হয় বিক্ষুব্ধরা। চোলাই বিক্রেতা লালু বৃহস্পতিবার বাবলু কে মদ বিক্রি করছেন বলে স্বীকারও করেন এবং এটাও দাবি করেন বৃহস্পতিবার আবগারি দপ্তরের পুলিশ তার বাড়িতে হানা দিলে সাইকেলে ফেলে রেখে দৌড় লাগায় বাবলু। আবগারি দপ্তরের পুলিশের তারা খেয়েই নদীতে ঝাঁপ দেয় বলে দাবি করেন মদ বিক্রেতাও।এমনকি তার সাইকেল টিও আবগারি দপ্তরের পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। তারাকেস্বর আবগারি দপ্তরের আধিকারিক জানিয়েছেন বৃহস্পতিবার বেশ কয়েকটি চোলাইয়ের ঠেকে অভিযান চালানো হয়েছিল তবে কাউকে তারা করা হয়নি।তবে একটি সাইকেল উদ্ধার করা হয়েছিল একটি মদের ঠেক থেকে।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত