সোমালিয়া সংবাদ, গোঘাট: রাজ্যে করোনার প্রকোপ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমতো অবস্থায় সরকারের পক্ষ থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায়, মুখে মাস্ক সমস্ত কিছুই মেনে মানুষকে চলার কথা জানিয়েছে সরকার এবং চিকিৎসা বিজ্ঞানও। সেই কারণেই গোঘাটের মদিনা অঞ্চলের যে বাজার যা ছাব্বিশটা গ্রামের মানুষ এই বাজারে কেনা বেচা করে। সেই মদিনা বাজার রঘুবাটী মোড় সংলগ্ন অঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে। করোনার কারণে চলছে লকডাউন। দিনের-পর-দিন ভেঙে পড়ছে মানুষের অর্থনৈতিক অবস্থা। ফলে মানুষরা পড়েছে বেকায়দায়। যাতে মানুষদের অর্থনৈতিক অবস্থা তলানিতে না ঠেকে, যাতে মানুষরা কেনাবেচা করে তাদের জীবন-জীবিকা নির্বাহ করতে পারে সে কথা চিন্তা ভাবনা করে এই বাজার স্থানান্তরের সিদ্ধান্ত রঘুবাটী গ্রাম পঞ্চায়েতের। কারণ মদিনায় যেখানে বাজার বসে সেখানের জায়গা খুবই কম। মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখতে পারবেনা, রাখাটা একপ্রকার দুঃসাধ্য। তাই যাতে অনেকটা খোলামেলা জায়গাতে মানুষ বিচরণ করতে পারে সামাজিক দূরত্ব বজায় রেখে জিনিসপত্র কেনা বেচা করতে পারে। সর্বোপরি বাজারের মানুষজন পঞ্চায়েতের কাছে দাবি রেখেছিল যাতে তাদের বাজার বন্ধ না হয়ে যায়, যাতে তারা কেনাবেচা করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে এবং সামাজিক দূরত্ব বজায় রাখা যায় সেই কথাকে প্রাধান্য দিয়ে রঘুবাটি গ্রাম পঞ্চায়েত রঘুবাটী মোড়ে এক জায়গাকে চিহ্নিত করে এবং সেখানেই আজ থেকে শুরু হয় বাজার।
![]()

More Stories
হুগলি জেলায় আজ থেকে শুরু হচ্ছে HPV টিকাকরণ অভিযান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বড় উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের
আনুড় গ্রামের শ্রীশ্রী বিশালাক্ষী মায়ের আবির্ভাব ও মাহাত্ম্য: ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ঘিরে এক পবিত্র ইতিহাস
বিশ্বাস, শোক ও সংকল্পের দীর্ঘ যাত্রা: সোমনাথের পথে পায়ে হেঁটে বিশ্বজিৎ ঘোষ