সোমালিয়া সংবাদ, চুঁচুড়া: আমফানের একবছরের মাথায় আবারও প্রকৃতির চোখরাঙানি। বঙ্গোপসাগরে ক্রমশই ঘনীভূত হচ্ছে নীন্মচাপ। আবহবিদদের কথামত যার গতিপ্রকৃতি থাকতে পারে বাংলা-উড়িষ্যার উপকূল অঞ্চল। প্রচন্ড শক্তি সঞ্চয় করে সেই নিন্মচাপ ঘুর্নীঝড় হয়ে আগামি ২৫কিংবা ২৬তারিখ ধেয়ে আসতে পারে। ওমান দেশের নামাঙ্কিত নতুন এই ঘুর্নীঝড়ের নাম হতে চলেছে “ইয়াস”। ইয়াসের মোকাবিলায় সদা তটস্থ রাজ্য সরকার ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে। মৎস্যজীবিদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এবারে ইয়াসের মোকাবিলায় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো হুগলি-চুঁচুড়া পুরসভায়। এদিনের এই বৈঠকে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের পাশাপাশি উপস্থিত ছিলেন এসিপি ১ পলাশ চন্দ্র ঢালি, চুঁচুড়া থানার আধিকারিক অনুপম চক্রবর্তী, পৌরসভার প্রায় সকল কো-অর্ডিনেটর এবং চুঁচুড়া থানা এলাকার চারটি পঞ্চায়েতের প্রতিনিধি ও স্বাস্থ্য, জল, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা। ইয়াস মোকাবিলায় দপ্তরগুলিকে আগেভাগেই সবরকমের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এদিন ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হচ্ছে বলে ঠিক হয়। কন্ট্রোল রুম নাম্বার ৮২৪০০৫৮৩৯৮।
![]()

More Stories
চাকরি ছাড়লেন ভুয়ো তপশিলি জাতি শংসাপত্রের অভিযোগ থাকা সহকারী অধ্যাপক হৃদয় দালাল, প্রশাসনিক তদন্তের মাঝেই পদত্যাগ
তারকেশ্বরে জনসমুদ্র, ৭০ পেরোনো মায়া দেবীর পদচারণায় ধরা পড়ল আশার গল্প
‘গরিবের পোস্ত’ তিল চাষে আশার আলো, তবে আগাছার দাপটে চিন্তায় কৃষক