সোমালিয়া সংবাদ, শেওড়াফুলি: রবিবার দুপুরে শেওড়াফুলি তে সূচনা করা হলো দুয়ারে রান্নাঘর কমসূচির। সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই এর উদ্বোধন করলেন। শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষ জানালেন এই করোনা আবহে মানুষ আজ দিশেহারা তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ থেকে দুয়ারে রান্না হওয়ার প্রকল্পের কাজ শুরু করলাম। আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে এর সূচনা হলো। আমরা প্রতিদিন দুপুর একটা থেকে দেড়টার মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই রান্না করা খাবার তাদের পৌঁছে দেব ।কোন মানুষকে এসে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হবে না। প্রতিদিনের মেনুতে ভাত, ডাল, আলু ভাজা, আলু পটলের তরকারি, মাছের কালিয়া, ডিম, এবং মিষ্টি দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে কল্যান বাবু ছাড়া উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর পুরসভার কো-অর্ডিনেটর সন্তোষ কুমার সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। এর সঙ্গে সঙ্গে এদিন শ্রীরামপুর আর এমএস মাঠে চালু করা হলো কমিউনিটি কিচেনের । শ্রীরামপুর পৌরসভার কো-অর্ডিনেটর সন্তোষ কুমার সিংয়ের সৌজন্যে এই কিচেন টির শুভ সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
![]()

More Stories
হুগলি জেলায় আজ থেকে শুরু হচ্ছে HPV টিকাকরণ অভিযান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বড় উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের
আনুড় গ্রামের শ্রীশ্রী বিশালাক্ষী মায়ের আবির্ভাব ও মাহাত্ম্য: ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ঘিরে এক পবিত্র ইতিহাস
বিশ্বাস, শোক ও সংকল্পের দীর্ঘ যাত্রা: সোমনাথের পথে পায়ে হেঁটে বিশ্বজিৎ ঘোষ